স্থানীয় সংবাদ
নিরাপদ খুলনা গড়ে তোলার লক্ষ্য খানজাহান আলী থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ পুলিশের প্রতি প্রত্যাশা, নিরাপদ খুলনা গড়ে তোলার লক্ষ্য খানজাহান আলী থানা কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ গতকাল বিকাল ৫ টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেএমপির উপ-পুলিশ কমিশনার ( উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা পুলিশ কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ।



