স্থানীয় সংবাদ

রূপসায় পুলিশী অভিযানে একাধিক মামলার আসামী রাঙ্গু সোহেল গ্রেফতার

রূপসা প্রতিনিধি : রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে রাঙ্গু সোহেল (৩২)কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী, চাদাবাজী, অস্ত্রধারী ও বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত যুবক আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে।
পুুলিশ জানায়, মঙ্গলবার (২১ মে) রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আইচগাতি ইউনিয়নের ঠান্ডার বাগান এলাকায় সোহেল অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এস আই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাঙ্গু সোহেল কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রূপসা ও খুলনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। সোহেল গ্রেফতারী পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াছিল। তাকে গ্রেফতার করায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button