সুন্দরবন রোটারি ক্লাবের অফিসিয়াল ক্লাব ভিজিট ও অ্যাসেমব্লী অনুষ্ঠিত ‘

খবর বিজ্ঞপ্তি ঃ রিপসা টীম কতৃক রোটারি ক্লাব অব সুন্দরবনে অফিসিয়াল ক্লাব ভিজিট ও ক্লাব অ্যাসেমব্লী গতকাল অপরাহ্নে নগরীর খুলনা ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি রোটারিয়ান একেএম শামসুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রোটারির রিপসা টীমের অন্যতম লিডার রোটারিয়ান ফরিদুল আলম নিউটন ও রোটারিয়ান তাওহিদুল ইসলাম ইন্দাস।
এসময়ে বক্তৃতা করেন প্রবীণ রোটারিয়ান ইউনুস আলী, ইনকামিং ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিম আহমেদ, আইপিপি রোটারিয়ান আবিদা আফরিন, রোটারিয়ান মোঃ মোস্তফা, রোটারিয়ান শেখ নাসিরুজ্জামান, রোটারিয়ান অধ্যক্ষ রুমা নন্দী, সাবেক এসপি বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান শেখ নুরুল ইসলাম, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার জি এম আজমুল গফুর মুকুল, রোটারিয়ান ফেরদৌস জাহান সাজি, রোটারিয়ান ইঞ্জিনিয়ার সাইদুর রহমান প্রমূখ। রোটারেক্ট প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রোটারেক্ট লিডার এস এম রাসেল আমিন। ধন্যবাদ জ্ঞাপনসহ ক্লাবের ইতিহাস- ঐতিহ্য এবং সমাজ সেবায় ক্লাবের ভূমিকা তুলে ধরেন রোটারি লিডার কামরুল করিম বাবু।
প্রধান অতিথি তার বক্তৃতায় মানুষ ও মানবতার কল্যাণে ক্লাবটির অসামান্য ভূমিকার প্রশংসা করে রোটারি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের রোটারির সর্বশেষ কর্মকান্ড বর্ণনা করেন এবং রোটারি মুভমেন্টের সঙ্গে সব সময় ” কোয়ানটিটি নয়- কোয়ালিটি মেম্বার ” সংগ্রহে আপোষ হীন থাকার পরামর্শ দেন।



