৫ ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশে এখনো বৈষম্য বিদ্যমান

# খুলনা জেলা বিসিডিএস’র ৪ দফা দাবিতে মানববন্ধনে বক্তরা #
স্টাফ রিপোর্টার : ৫ ই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের সৃষ্টি হলেও দেশ থেকে এখনো বৈষম্য দূর হয়নি, দেশে এখনো বৈষম্য বিদ্যমান। আমরা ওষুধ ব্যবসায়ীরা পাবলিক সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কাজ করলেও আজও বৈষম্যের শিকার। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০ টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে ওষুধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বান করা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলা শাখার আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে বক্তরা এসব কথা বলেন। তারা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে আমাদের ৪ দফা দাবি- ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা ও সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার জন্য বর্তমান অন্তবর্তী কালীন সরকারসহ ওষুধ কোম্পানির সংশ্লিষ্টদের হস্তক্ষেপ ও কার্যকরি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে এই দাবি সমূহ কার্যকর করা না হলে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি আরো বৃহত্তম কর্মসূচিসহ ওষুধ বিক্রয়ের সেবা বন্ধ করে দেবেন বলেও উল্লেখ করেন। বিসিডিএস খুলনা জেলার সাবেক সভাপতি খান মাহাতাব আহম্মেদের সভাপতিত্বে ও জেলা কমিটির পরিচালক কাজী লুৎফুর রহমান মুকুলের সঞ্চালনায় মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন বিসিডিএস খুলনা জেলার সাবেক পরিচালক ও খুলনা চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী খান সাইফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বিসিডিএস খুলনা জেলার পরিচালক প্রতাপ রুদ্রনাথ, হেদায়েতুল ইসলাম পলাশ, এইচ এম ফরিদ, খান ইলিয়াস আহমেদ (মিঠু), হাফিজুর রহমান, মান্নান মোড়ল, দৌলতপুর থানা কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাঃ সম্পাদক মোহাম্মদ লিয়াকাত হোসেন, খালিশপুর থানা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান ও সাঃ সম্পাদক মোঃ সাইফুর রহমান, খানজাহান আলী থানা কমিটির সভাপতি মো নুরুল আমিন ও সাঃ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, ফুলতলা থানা কমিটির সভাপতি প্রেমানন্দ সুর পিন্টু ও সাঃ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, পাইকগাছা থানা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাঃ সম্পাদক কাজী মিজানুর রহমান, উত্তর ডুমুরিয়া থানা কমিটির সভাপতি আব্দুল মান্নান মোড়ল ও সাঃ সম্পাদক, মোঃ মফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা কমিটির সভাপতি শেখ রমিজুল ইসলাম ও সাঃ সম্পাদক শেখ মোঃ আবিদুজ্জামান, ক্যামিস্টসহ বিসিডিএস খুলনা জেলার সকল সকল পর্যায়ের নেতৃবৃন্দ।



