জাতীয় সংবাদ

বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে আগ্রহী আলজেরিয়া

বাণিজ্যে উপদেষ্টার সাথে আলজেরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ থেকে আলজেরিয়া পাটপণ্য আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও টেকসই করতে উভয় দেশকে বাণিজ্যিক সুযোগ কাজে লাগাতে হবে। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ বিশে^র দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশ। বিশে^ পাট ও বাংলাদেশ সমার্থক হিসেবে পরিগণিত হয়। এ সময় তিনি বাংলাদেশ থেকে পাটজাত ও ঐতিহ্যবাহী পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান। আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ইন্টার গভর্নমেন্ট জয়েন্ট ইকোনমিক কমিশন (আন্তঃসরকার যৌথ অর্থনৈতিক কমিশন) গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আলজেরিয়ায় পাটপণ্যের বেশ চাহিদা রয়েছে। সে কারণে বাংলাদেশ থেকে পাটের তৈরি পণ্য আমদানি করতে তারা আগ্রহী। এ সময় তিনি আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য এক্সপোতে বাংলাদেশি পাট ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনের আহ্বান জানান তিনি। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা উইং) বি এম জামাল হোসেন ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button