জাতীয় সংবাদ

সৌদিতে চাঁদ দেখা গেছে : ঈদুল আজহা ৬ জুন

প্রবাহ রিপোর্ট ঃ সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়। সৌদির পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় কাল বুধবার (২৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button