জাতীয় সংবাদ

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৫০ বাংলাদেশি

প্রবাহ রিপোর্ট : পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার বেনগাজি ও আশপাশের এলাকা থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক ১৫০ জন অনিয়মিত বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে গতকাল বুধবার বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রত্যাবাসিত এই বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তারা নানা সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন। ফেরত আসা নাগরিকদের উদ্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এ ধরনের ভয়ঙ্কর ও অনিরাপদ পথে যেন আর কেউ পা না বাড়ায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button