জাতীয় সংবাদ

কয়েকটি দেশের দূতাবাস প্রতিনিধিদলের সঙ্গে এনসিপি’র বৈঠক

প্রবাহ রিপোর্টঃ ঢাকায় নিযুক্ত সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রতিনিধিদল। শুক্রবার (৩০ মে) অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স ও ফার্স্ট সেক্রেটারি পাওলা কাস্ট্রো নেইডারস্টম, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন। এনসিপি’র পক্ষ থেকে সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। শনিবার (৩১মে) রাতে এনসিপির যুগ্ম-সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button