জাতীয় সংবাদ

হাসিনার বিচার আজ থেকে সরাসরি সম্প্রচার

প্রবাহ রিপোর্টঃ হাসিনার বিচার আজ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার (৩১ মে) প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্ট হত্যার ঘটনায় ডিসেম্বরের মধ্যে বিচার দৃশ্যমান হবে। হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলায় রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন, প্রায় ১৪০০ ছাত্র জনতা নিহত হয়েছে গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে। বিভিন্ন সময় ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে দাবী করা হয়, মানবতাবিরোধী এসব অপরাধে মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা।এবার তারই ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button