জাতীয় সংবাদ
সারাদেশে ২৫২ বিচারককে একযোগে বদলি

প্রবাহ রিপোর্ট ঃ সারাদেশে বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলির করা হয়েছে। সোমবার (২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও বিকেলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।জানা গেছে, বদলি হওয়া বিচারকদের মধ্যে ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজ। এছাড়াও অতিরিক্ত জেলা জজ বদলি করা হয়েছে ৩৮ জনকে। অন্যদিকে ১২ জন বিচারককে দেয়া হয়েছে পদোন্নতি।



