জাতীয় সংবাদ

সুপ্রিম কোর্টের একটি স্টোর রুমে আগুন

প্রবাহ রিপোর্ট : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় আপিল বিভাগের তৃতীয় তলায় ছাদের স্টোররুমে শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে। আগুনে স্টোররুমে থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র পুড়ে গেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার ১৫/২০ মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের স্টাফদের তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। এরমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তিনি আরও বলেন, আগুনে স্টোররুমে থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র এবং কিছু প্লাস্টিক পণ্য পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্টোররুমে মামলা সংশ্লিষ্ট নথিপত্র বা দাফতরিক কোনও কাগজপত্র ছিল না। এখানে অফিসের জন্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button