স্থানীয় সংবাদ

রূপসায় এক সন্তানের জননীর ও দরিদ্র ভ্যানচালকসহ অজ্ঞাত ২ যুবকের লাশ উদ্ধার

# জনমনে চরম আতঙ্ক

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার আইচগাতি উত্তর পাড়ায় গলায় গামছা পেঁচিয়ে সুমাইয়া খাতুন জান্নাত (২৫) নামে এক গৃহবধূর মৃতদেহ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমাইয়া দুবাই প্রবাসী স্বামী শাওন শেখের স্ত্রী। অপরদিকে রবিউল নামে এক ভ্যানচালক এর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।নিহতের আত্মীয়-স্বজন ও পুলিশ জানায়,শনিবার দিবাগত রাতের কোন এক সময় সুমাইয়াকে গলায় গামছা পিছিয়ে হত্যা করা হয়েছে । এছাড়া গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জন্য রয়েছে।
নিহতের তিন বছরের একটি ছেলে সন্তান নিয়ে শ্বশুরবাড়ি আইচগাতী উত্তরপাড়া এলাকায় বসবাস করত।। গৃহবধূর দেবরের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ থাকায় এ ঘটনা ঘটতে পারে বলে স্বজনরা দাবি করছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলা বাগানের মধ্যে আইচগাতি এলাকার ভ্যানচালক রবিউল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল একজন ভ্যানচালক ছিলেন।
রবিবার দুপুর সাড়ে ১২ টায় কলা বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে পচন দেখা দেওয়া লাশ শনাক্ত করতে সময় লেগেছে। যুবকের পরনে ছিল কালো রঙের জিন্সের প্যান্ট ও লাল টি-শার্ট। এদিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মায়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখেছে। এছাড়াও ঈদুল আযাহার দ্বিতীয় দিনে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের আজাদ ব্রিকসের সন্নিকটে আঠারবাকি নদীর চর থেকে নৌ পুলিশ ৯ জুন বিকালে অজ্ঞাত যুবক (৩৫) এর গলিত লাশ উদ্ধার করেছে। নিহতের পরনে কালো রঙের প্যান্ট ছিল এবং গায়ে কোন জামা ছিল না । মুখে চাপধারী ছিল। নদীর চরে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান উক্ত যুবককে আনুমানিক ৪/৫ দিন পূর্বে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জনমনে দেখা দিয়েছে চরম শঙ্কা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button