স্থানীয় সংবাদ

বাগেরহাটের পল্লীতে স্বামী বাড়ীতে না থাকায় গৃহবধুকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ চেষ্টা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কোন্ডলা গ্রামে স্বামী বাড়ীতে না থাকার সুযোগে এক গৃহবধু (২২) কে ধর্ষন চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার রাতে জোরপুর্বক ধর্ষনে ব্যর্থ দুই লম্পট গৃহবধুকে শারীরিক নির্যাতনসহ শ্লীলতাহানী ঘটিয়েছে। এতে আহত অবস্থায় উদ্ধার করে ওই নারীকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ পেয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাহমুদ উল হাসান নিজেই হাসপাতালে গিয়ে ওই নারীর খোঁজ-খবর নেয়াসহ ঘটনার তদন্ত শুরু করেছেন। হাসপাতালে চিকিৎসাধিন ভিকটিম নারী জানান, ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে তিনি বসত ঘরের পিছনের দিকে থাকা বাধরুমে যান। এ সময় ওঁৎপেতে থাকা একই এলাকার আনসার আলী খানের ছেলে স্বভাব লম্পট নয়ন খান (২৩) ও তার এক সহযোগি ওই গৃহবধুর মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে যায় এবং জোর পুর্বক ধর্ষন করার চেষ্টা করে। ধর্ষনে ব্যর্থ হয়ে লম্পটদ্বয় ওই গৃহবধুকে শারীরিকভাবে নির্যাতন করে। এ সময় তার স্বামী বাড়ীতে ছিলেন না। পরে প্রতিবেশীরা এসে পড়ায় লম্পটরা পালিয়ে যায়। এক পর্যায়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্ত্তি করেন। এ ঘটনায় পরেরদিন থানায় অভিযোগ দেয়া হলে থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে ভিকটিমের বয়ান শোনেন। নয়ন খান ওই গৃহবধুকে দীর্ঘদিন ধরে উত্তাক্ত করে আসছে বলেও ভিকটিম অভিযোগ তোলেন এবং নয়ন খানের বিচার দাবী করেন। এ ঘটনায় থানায় ধর্ষন চেষ্টা ও শারিরিক নির্যাতনের অভিযোগে মামলা করবেন বলে ভিকটিম ও তার পরিবার থেকে জানানো হয়। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাহামুদ উল হাসান জানান, প্রাথমিক তদন্তে ধর্ষনের কোন আলামত পাওয়া যায়নি। শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্পর্ষকাতর এ ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button