স্থানীয় সংবাদ

সাংবাদিক এম এ জলিলের বোনের মৃত্যুতে প্রেসক্লাবের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার এম এ জলিল এর বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ। সাংবাদিক এম এ জলিলের মেঝ বোন রোকেয়া পারভীন (৬২) সোমবার সকাল ৭টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। জোহর বাদ নিরালা কবরখানা মসজিদে মরহুমার নামাজের জানাজা শেষে তাঁকে নিরালা কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দু’মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এছাড়া খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিলটনের চাচা ডা. গোলাম মোস্তফা হাওলাদার এর মৃত্যুতেও নেতৃবৃন্দ অনুরূপ শোক প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button