স্থানীয় সংবাদ

যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

যশোর ব্যুরো ঃ যশোরে প্রবাসির স্ত্রীকে (৩০) ধর্ষণের চেষ্টার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে মোহাম্মদ টোকন (৩০) নামে এক যুবককে। তিনি যশোর সদর উপজেলার হাশিমপুর মধ্যপাড়ার খালপাড় মসজিদের পাশের মৃত সিদ্দিক হোসেনের ছেলে।

এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, তার স্বামী সৌদি আরব প্রবাসি। তিনি এক মাত্র ছেলে নিয়ে বাড়িতে থাকেন। আসামি টোকন তার প্রতিবেশি। দেবর সম্পর্কের হয়। সে বিভিন্ন সময় তাকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো। তিনি তার প্রস্তাবে রাজি হন না। গত ১৬ জুন রাত ৯টার দিকে ঘরের দরজা খোলা থাকায় টোকন ঘরের মধ্যে যায় এবং কুপ্রস্তাব দেয়। তিনি রাজি নাহলে তাকে জাপটে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। সে সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামি টোকন পালিয়ে যায়। পরে তিনি পরিবারের লোকজনের সাথে কতা বলে থানায় মামলা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button