স্থানীয় সংবাদ

বেনাপোল সীমান্তে ভারতীয় চোরাচালানী পন্যসামগ্রি ও মদ উদ্ধার : আটক -১

বেনাপোল প্রতিনিধি ঃ
যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় মদ, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যালসহ ভারতীয় বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় মদসহ প্রকাশ শিকদার (৩৫) নামে এক ভারতীয় মাদক চোরাকারবারীকে আটক করে বিজিবি। আটক প্রকাশ শিকদার ভারতের উত্তর ২৪ পরগণা জেলার গায়ঘাটা থানার বনগাঁ চাঁদপাড়া গ্রামের পরিমল শিকদারের ছেলে। বিজিবি জানান, বিজিবি‘র টহলদল গত দুদিনে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্ট, পাঁচপীরতলা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যাল, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ, চকলেট, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয় এবং আটককৃত চোরাচালানী প্রকাশ শিকদার কে থানায় সোপর্দ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button