স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় চেয়ারম্যান-সচিব’র বিপক্ষ্যে ইউপি সদস্যদের অবস্থান

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় এক ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা’র (সচিব) অব্যাহতি চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন পত্র জমা দেয়া হয়েছে। ধামালিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্যরা এ আবেদন করেন। আবেদন পত্রে বলা হয়েছে, উপজেলার ধামালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক পরিষদ কার্যালয়টি তার নিজ অফিসে পরিনত করেছেন। এছাড়া তিনি সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। এমনকি সংরক্ষিত সদস্যদের গালিগালাজসহ ধমক দিয়ে কথা বলেন। আর এসব কিছু করতেন তার এক চাচাতো ভাই’র জোরে। এরপর তিনি বিএনপি নেতা হওয়াতে ৫আগষ্টের পরে নিজ ক্ষমতায় ফিরে পান। বর্তমানে তিনি কারো ধান ধারেন না। ইচ্ছামত প্রকল্প হাতে নিচ্ছেন। ভিজিএফ’র চাল থেকে শুরু করে ওয়ারিশ কায়েম সনদ পত্র পর্যন্ত সবই তার হাতের মুঠোই। তার এহেন কাজের বিপক্ষ্যে কোন কথাই বলতে পারছেন না সদস্যরা। কোন কিছু জানতে গেলেই তিনি তার ওপর খারাপ আচারণ করছেন। এদিকে তার এইসব কাজে সার্বিক সহযোগিতা করেছন ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ কামরুল ইসলাম। সরকারি প্রকল্প নেয়া থেকে শুরু পরিষদের সমুদয় কাজ করছেন এ দু’জন। যা নিয়ে ওই ইউনিয়নের সকল সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ খুলনা বিভাগীয় কমিশনার বরাবর ১৫জুনে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এ প্রসঙ্গে ইউসি সদস্য বি এম মহিতুর রহমান জানান, চেয়ারম্যান সাহেব আমাদের সঙ্গে কোন সময় ভালো ব্যবহার ও সম্মান দিয়ে কথা বলেন না। ফলে এলাকায় জনসেবা হচ্ছে বিঘিœত। সাধারণ মানুষ চরম ভাবে সেবা বঞ্চিত হচ্ছে। যেমন আমরা কারো নাম তালিকায় দিলে তা তিনি কেটে দেন। এই পরিষদে চলছে রেশারেশি। তাই আমরা তিনিসহ তার সহায়তাকরী সচিবের অব্যাহত চেয়েছি। বিষয়টি নিয়ে চেয়ারম্যান জহুরুল হক বলেন- তাদের কথা গুলো সত্যি নয়। কিছু হিংসাতœক লোক আমার বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্ত করলেই আসল তথ্য বেরিয়ে আসবে বলে আমি মনে করি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button