স্থানীয় সংবাদ

“ডেঙ্গু ও করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার দাবি”

# খুলনা উন্নয়ন কমিটির সভা #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার ২২ খাল অবৈধ দখলমুক্ত ও বাঁধ অপসারন করে দ্রুত জলাবদ্ধতা নিরসন,ডেঙ্গু ও করোনা প্রতিরোধ ও চিকিৎসার ব্যবস্থা গ্রহন, গল্লামারী ব্রীজ দ্রুত নির্মাণ সম্পন্ন করে জন দুর্ভোগ লাঘোব, খুলনা – সাতক্ষীরা মহাসড়ক চলাচলের অযোগ্য হওয়ায় দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানানো হয়। সভায় আরো বলা হয় ওয়াসার স্যুয়োরেজ লাইনের কাজের ধীরগতি হওয়ায় খুলনায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে করে জন দুর্ভোগ দিনদিন বেড়েই চলেছে, অতি দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াসার কর্মকান্ড শেষ করার দাবি জানানো হয়। সভায় অপর এক প্রস্তাবে বলা হয় খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সৃষ্ট সংকট দ্রুত নিরসন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পাওয়ার হাউস মোড় থেকে ময়লাপোতার মোড় পর্যন্ত চার লেন এর কাজ দ্রুত শেষ করতে হবে বলে সভায় দাবি করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কমিটির ৫৩/এ,কেডিএ, মজিদ সরণি নিজস্ব কার্যালয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কার্যনির্বাহী পরিষদের এক সভা সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান এর সভাপতিত্বে ও মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপরোক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, অধ্যাপক মোঃ আবুল বাশার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, এস এম মুর্শিদুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button