স্থানীয় সংবাদ
প্রবিন সদস্য আঃ মান্নানের মৃত্যুতে জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রবিন সদস্য মোঃ আঃ মান্নান খাঁ এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি গত বুধবার রাত সাড়ে ১০টায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, স্ত্রী এবং অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ সোনাডাঙ্গা ঘোড়ার বস্ত্রী মসজিদে অনুষ্ঠিত হয় এবং বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের মৃত্যুতে শোকবার্তা প্রেরণ করেছেন খুলনা জেলা সংবাদ পত্র ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদকে, নিবাহী কমিটির সদস্যগন।



