স্থানীয় সংবাদ

১ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রী মুসলিমা খাতুনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

যশোর ব্যুরো ঃ ১ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রী মুসলিমা খাতুনের বিরুদ্ধে মামলা করেছেন তার স্বামী। বৃহস্পতিবার যশোর সদরের কচুয়া গ্রামের সোলাইমান আলী হায়দার বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসমি মুসলিমা খাতুন অভয়নগরের জিয়াডাঙ্গা গ্রামের দক্ষিনপাড়ার সোহরাব আলীর মেয়ে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ১০ অক্টোবর সোলাইমান পারিবারিক ভাবে মুসলিমাকে বিয়ে করেন। পরে সোলাইমান জানতে পারেন মুসলিমার আগে আরও দুই জায়গায় বিয়ে হয়েছিল। যা মুসলিমার পরিবার গোপন করেছিল। কিছুদিন যেতে না যেতে মুসলিমার উচ্ছৃঙ্খল জীবনযাপন চোখে পড়ে শ^শুর বাড়ির লোকজনের। মাঝে মধ্যে মুসলিমা তার স্বামীর কাছে মোটা অংকের টাকা দাবি করে সংসারে অশান্তি সৃষ্টি করত। মুসলিমা তার স্বামীর কাছে এককালিন ১ লাখ টাকা দাবি করে সংসারে আর অশান্তি করবে না বলে জানায়। সোলাইমান তার স্ত্রীকে দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় চরম অশান্তি সৃষ্টি করে চলতি বছরের ২০ মে পিতার বাড়ি চলে যায়। গত ১৩ জুন মুসলিমা ও তার স্বজনদের বাড়িতে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button