স্থানীয় সংবাদ

কিট না থাকায় খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ

স্টাফ রিপোর্টার ঃ দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় খুলনাসহ বিভাগের তিন জেলায় নতুন করে তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দিন যতই যাচ্ছে করোনা নমুনা পরীক্ষার সংখ্যা ততই বাড়ছে। গত চার দিনে খুলনায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে ১৯ জুন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট শেষ হওয়াতে দুপুর থেকেই করোনা পরীক্ষা সাময়িক বন্ধ রয়েছে। ফলে শুক্রবার খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছে না। অপরদিকে কিট না থাকায় খুলনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত করোনা পরীক্ষা চালু করতে পারেনি। খুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৫ জন রোগীর করোনা পরীক্ষার পর কিট শেষ হয়ে যায়। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে কিটের চাহিদাপত্র পাঠিয়েছি। আশাকরি আগামী সপ্তাহে কিট চলে আসবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button