জাবি ভিসি কামরুল আহসানকে জাবি অ্যালামনাই এ্যাসোসিয়েশন খুলনার উদ্যোগে সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা (ঔটঅঅক) এর উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত । খুলনার একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ খান এবং পরিচালনা করেন মহসিন কলেজের প্রিন্সিপাল ফারুকে আজমী, সংবধর্না ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : অধ্যাপক প্রফেসর তৌহিদুল ইসলাম তাপস, প্রিন্সিপাল খুলনা টিচার্স ট্রেনিং কলেজ। আবুল কালাম আজাদ, রিজিওনাল ম্যানেজার, জনতা ব্যাংক খুলনা। রেজাউল হক, ডিআইজি খুলনা রেঞ্জ পুলিশ। আবু রায়হান মোহাম্মদ সালাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার কেএমপি। আনসার উদ্দিন (শুভ), এস পি (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ খুলনা)। অধ্যাপক গোলাম হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক কামরুন নেছা খন্দকার (মুন্নি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন খুলনা শহরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ধর্তন কর্মকর্তা বৃন্দ, অগ্রণী ব্যাংকের মুস্তাফিজ, বিএল কলেজের দর্শন বিভাগের অধ্যাপক জনাব রুমি, সাতক্ষীরা কলেজের অধ্যাপক জনাব রবিউল হক, উপস্থিত ছিলেন সিটি কলেজ দর্শন বিভাগের অধ্যাপিকা চম্পা। এছাড়া আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১শ জন এলামনাইয়ের মেম্বার। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন এক সময়কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্নিঝরা ছাত্রনেতা, খুলনা বিএল কলেজ এবং খুলনা মহানগরের জাতীয়তাবাদী ছাত্রদলের আশির দশকের রাজপথের লড়াকু সৈনিক, বর্তমানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) মেম্বার ডেভেলপমেন্ট রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ



