স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে। রোববার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা উত্তরপাড়া বিলের একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে মরদেহটি উদ্ধার হয়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, উপজেলার বান্দা উত্তারপাড়া বিলে একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে একজন মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছের ঘেরের মালিক হলেন অসিত বিশ্বাস। রোববার (২২ জুন) দুপুরে তিনি সেখানে ঘাস কাটতে গেলে মরদেহটি দেখতে পান। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরোত হাল রির্পোটে দেখা গেছে, তার পরণে ছিল-সালোয়ার কামিজ। বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। তার একটি পায়ে ওড়না দিয়ে বাধা। এছাড়া মাথা ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি। লাশের মেডিকেল রির্পোর্টের জন্য মর্গে প্রেরণ প্রক্রিয়া চলছে। নিহতের এ ঘটনা নিয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button