স্থানীয় সংবাদ
কয়রায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামের ইদ্রিস গাইন (৪০) নামের এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। তিনি ঐ গ্রামের ইসহাক আলী গাইনের পুত্র। রবিবার সকাল ৭টার দিকে কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। জানা গেছে, ইদ্রিস আলী কপোতাক্ষ নদীর চরে হরিণা চিংড়ীর বাচ্চা ধরার জন্য নদীতে জাল ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইদ্রিস গাইনের স্ত্রী সহ ৩টি কন্যা সন্তান রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল বজ্রপাতে ইদ্রিস গাইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



