স্থানীয় সংবাদ

ইসলামী আন্দোলন ৩ নং আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ রবিবার সন্ধ্যা ৭টায়, দৌলতপুর থানা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ৩নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ইমরান হোসাইন এর নির্বাচন পরিচালনা কমিটির সভা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বন্দ মোঃ সরোয়ার হোসেন এর সভাপতি ও সমন্বয়কারী হাফেজ আব্দুল লতিফ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারী ও তিন নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইমরান হোসাইন। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার প্রচার বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, আলহাজ্ব গাজী মিজানুর রহমান ,আলহাজ্ব টুটুল মোড়ল, মোঃ আলহাজ্ব বাদশা খান, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম ,মোহাম্মদ আলফাত হোসেন লিটন ,মোঃ শোয়াইব ,মাওলানা হাফিজুর রহমান ,কাজী তোফায়েল , ইঞ্জিনিয়ার খালিদ হোসেন , মোহাম্মদ মাসুদুর রহমান , আলহাজ্ব সেখ কাউসার আলী , মোঃ ল্যাবলু তালুকদার প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button