স্থানীয় সংবাদ

প্রবাসীর কাছ থেকে সাড়ে ৬লাখ টাকা ধার নেওয়ার পর পরিশোধ না করায় দম্পতির বিরুদ্ধে মামলা যশোরে

যশোর ব্যুরো ঃ যশোরের এক প্রবাসির কাছ থেকে ধার নেয়া সাড়ে ৬ লাখ টাকা পরিশোধ না করায় গাজীপুরের এক দম্পোতির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। ২২ জুন রোববার বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের প্রবাসি আলমগীর হোসেনের স্ত্রী শাহিদা খাতুন বাদী হয়ে মামলাটি করেনে। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার বিশ্বাস মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমনজারীর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, বাদীর আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ। মামলায় আসামিরা হলো, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর-বাখুন গ্রামের বাসিন্দা শাহজাহান দর্জির ছেলে মালয়েশিয়া প্রবাসি মহাসিন হোসেন ও মহাসিনের স্ত্রী মণি আক্তার।
বাদী মামলায় উল্লেখ করেন, তার স্বামী আলমগীর হোসেন দীর্ঘ প্রায় ১৬ বছর যাবৎ মালয়েশিয়ায় প্রবাসী জীবন-যাপন করেন। আসামি মহাসিন হোসেন ও বাদীর স্বামীর সাথে একই জায়গায় চাকরি করতেন। সে কারণে তাদের দু’জনের মধ্যে পরিচয় ও সু-সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কারণে বাদীর স্বামী আলমগীরের কাছে মহাসিন টাকা ধার চান। তারই অংশ হিসেবে গত বছর ২৪ সালের ২ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ৬ লাখ ২৩ হাজার ৭শ’ টাকা ধার নেন দম্পোতিদ্বয়। মৌখিক চুক্তি অনুযায়ি চলতি বছরের ১ জুন বিকেল ৪ টার দিকে আসামি মণি আক্তারকে বাদীর বাড়িতে ডেকে এসে আপ্যায়ন করার পরে তাদের দেয়া ধারের টাকা ফেরৎ চাওয়া হয়। এসময় টাকা নেয়ার কথা স্বীকার করলেও ফেরৎ দিতে অস্বীকার করে চলে যায়। পরে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে আদালতে এ¦ি মামলাটি করেছেন বাদী।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button