স্থানীয় সংবাদ
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার মৃত্যুতে সিপিবি’র শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট (সিপিবি) খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সিপিবি খুলনা জেলার পক্ষে সভাপতি কমরেড ডা. মনোজ দাশ, সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী। অনুরূপ বিবৃতি দিয়েছেন টিইউসি খুলনা মহানগর পক্ষে সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক ওয়াহেদুর রেজা বিপলু, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলার পক্ষে সভাপতি ধীমান বিশ্বাস, সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন, মহানগর সভাপতি সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায় প্রমুখ নেতৃবৃন্দ।



