স্থানীয় সংবাদ

কেইউজের সদস্য সামছুজ্জামান শাহীনের মায়ের ইন্তিকালে এমইউজে ও বিএফইউজের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। উল্লেখ্য, সাংবাদিক সামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) সোমবার (২৩ জুন) বেলা পৌণে ১১টার দিকে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন। আসর বাদ রূপসা কলেজের সামনে আল-আকসা মাদরাসা মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদের পাশে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button