স্থানীয় সংবাদ
২৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নান্টুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক ইসতিয়াক আহমেদ ইসতি’র বড় মামা ও ২৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নান্টু চৌধুরী (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ২৩ জুন সোমবার বিকাল ৫টা ৪৫মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ২৪ জুন মঙ্গলবার সকাল ৯টায় নিজ বাসভবনের সামনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে পরে টুটপাড়া কবরস্থান দাফন করা হবে।



