স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে গত ৪৮ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি ৩৩

# এ পর্যন্ত খুলনা বিভাগে ভর্তি ২৬৪ : মৃত্যু ২
# খুমেক হাসপাতালে নতুন করে ২ জন করোনা রোগী ভর্তি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে (রোববার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) গত ৪৮ ঘন্টায় খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয় ২৫ জন। চলতি বছরের এ পর্যন্ত খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি ছিলো ২৬৪ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও পরিচালক (স্বাস্থ্য) ভারপ্রাপ্ত ডা: মো: মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এদিকে খুমেক হাসপাতালে নতুন করে দুইজন করোনা রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সালমা (৬৫) নামে এক বৃদ্ধা নগরীর বেসরকারি ইসলামী ব্যংক হাসপাতাল থেকেই করোনা সনাক্ত হয়। তাকে ওই হাসপাতালের কর্তৃপক্ষ সোমবার রাতে খুমেক হাসপাতালে রেফার্ড করেন। সে খুলনা মহনাগরীর পাড়হাউজ এলাকার বাসিন্দা। এছাড়া জসিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধা খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো। পরবর্তীতে তাকে করোনা পরীক্ষার হলে সনাক্ত হয়। সে মোড়লগঞ্জ এলাাকর বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন খুমেক হাসপাতালের আরএমও এবং করোনা ও ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা: খান আহমেদ ইশতিয়াক। তিনি বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত করোনা ইউনিটে রেড জোনে দুই জন রোগী ভর্তি ছিলো। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৬ জনের নমুনা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে কেউ সনাক্ত হয়নি। এর মধ্যে মহিলা ছিলো ১২ জন। অপরদিকে খুলনায় বিভাগে (রোববার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) গত ৪৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৩ জন। এর মধ্যে সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয় ৮ জন। এর মধ্যে খুমেক হাসপাতাল, খুলনা ও নড়াইলে একজন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়। এছাড়া যশোরে ৩ জন এবং নড়াইলে ২ জন ছিলো। এর আগের দিন রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ৬ জেলাসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতা মিলে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি ছিলো ২৫ জন। এর মধ্যে খুলনা, মেহেরপুর ও নড়াইলে ১জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়। এছাড়া যশোরে ৩ জন, ঝিনাইদহ ৮জন ও মাগুরায় একজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। চলতি বছরে এ পর্যন্ত খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি ছাড়ালো ২৬৪ এবং মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে খুলনা মেডিতেল কলেজ হাসাপাতালে ৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে মারা যায় ২ জন। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩০ জন। এছাড়া একজনকে রেফার্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button