স্থানীয় সংবাদ

যশোর দেয়াড়া ইউনিয়নে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

# সাংগঠনিক পদক্ষেপের দাবি তৃণমূলের #

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে দল থেকে এখনও পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের এফ এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল বিক্রির অর্থ আত্মসাৎ করে ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির তিন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষ থানায় লিখিত অভিযোগ করা ছাড়াও ইউনিয়নের এক নেতা জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শেষ হয়েছে।
এছাড়াও সম্প্রতি ওই তিন নেতাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন– ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন, শাহ আলম সাগর, শাহিনুর মোড়ল, আমিন উদ্দিন, তাইজুল ইসলাম ও শহিদুল্লাহ। অভিযোগ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় নেতাকর্মী বলেন, “উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও, দল থেকে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে করে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দলীয় অবস্থান দুর্বল হয়ে পড়বে।”
এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, “দলের উর্ধ্বে কেউ নয়। কারও কর্মকা-ে দলের সুনাম ক্ষুণ্ণ হলে তাকে দলে রাখা হবে না। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন দলের হাতে এসেছে। খুব শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button