ছাত্রদল নেতা সুজনের উপর আ’লীগ দোসরদের হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ ডুমুরিয়া রংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, মাসুদ রানা সুজন এর উপর আওয়ামী লীগের দোসরদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনের রাজপথের সৈনিক, রংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, মাসুদ রানা সুজন এর উপর আওয়ামী লীগের দোসরদের মিথ্যা মামলা, হামলা, হত্যার উদ্দেশ্য সন্ত্রাসী কর্তৃক গুলিবর্ষণ, চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গতকাল বিকেলে ডুমুরিয়া শলুয়াবাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ সরোয়ার হোসেন, হাফিজুর রহমান (হাফিজ), মশিউর রহমান (লিটন), প্রভাষক মঞ্জুর রশিদ, ফয়সাল চৌধুরী, খোকন তালুকদার, সন্দীপ চট্টোপাধ্যায়, জাকির হোসেন, ওসমান আলী, সেলিম মোড়ল, আলমগীর হোসেন, জনাব খোকন তালুকদার, গোলাম রসূল ফকির, মোঃ দিপু সরকার, বিদ্যুৎ মহলদার, ফারুক শেখ, ওসমান আলী মোল্লা, সেলিম মোড়ল, ফরিদ শেখ, জনাব আনোয়ার হোসেন সাহেব, ইমন সরকার, তাইজুল ইসলাম তাজু, নারগিস বেগম, ঝুমা বেগম, সহ আরো অনেকে,নেতাকর্মীরা ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনলে এর চেয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারে দেন বক্তারা।



