স্থানীয় সংবাদ
রূপসায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রূপসা প্রতিনিধি : রূপসায় ছাদ থেকে পড়ে মইনুল ইসলাম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের আবু হানিফ এর ছেলে। পুলিশ জানায়, উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী গ্রামের হাজী আব্দুল ওয়াহেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে ৬/৭ মাস যাবত শ্রমিকের কাজ করে আসছে। মঙ্গলবার ২৪ জুন আনুমানিক সকাল ৯ টা ৩০ মিনিটের সময় বিদ্যালয়ের ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালায় এর সেন্টারিং খোলার সময় মইনুল ইসলাম দ্বিতীয় তলা হতে নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হয় । আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টা ৩০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে শ্রমিকের স্ত্রী শাহনাজ পারভিন বাদী হয়ে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।



