স্থানীয় সংবাদ

ফুলতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলতলার উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস – ২০২৫ অনুষ্ঠিত হয়। ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আব্দুস সামাদ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা। উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিন আলম, সমবায় অফিসার সাবিনা পারভীন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসনেয়ারা, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সাইফুল্লাহ তারেক, তোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য ইয়াসমিন আক্তার, মোঃ সুমন মোল্যা, কৃষকদল নেতা মোঃ ইব্রাহীম সরদার, কৃষিজীবি ইউনিয়ন ফুলতলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম পলাশ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তাইজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মামুন হাওলাদার, সালমা সুলতানা, চামেলী মল্লিক প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button