স্থানীয় সংবাদ

রূপসায় সি এস এস’র ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার : উপজেলাধীন সিএসএস রূপসা ব্রাঞ্চ-১ এর আওতায় রেভারেন্ড পল মুন্সি স্মরণে ও এম এফ পি প্রোগ্রামের উদ্েযাগে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে পূর্ব-রূপসা ব্যাংক মোড়স্থ সিএসএস রূপসা ব্রাঞ্চ-১ অফিস মিলনায়তনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএসএস ব্রাঞ্চ-১ এর ম্যানেজার মো. শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন সিএসএস ব্রাঞ্চ-২ এর ম্যানেজার শামীম আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, ফেমাস ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ নাসিবুল হাসান (মিটন)। রূপসা ব্রাঞ্চ-১ এর শাখা হিসাব রক্ষক রুপা দাসের সঞ্চালনায় বক্তৃতা করেন রূপসা ব্রাঞ্চের কর্মকর্তা আকাশ হালদার, তপন কুমার বিশ্বাস, অজিত সরকার, ঋণ কর্মকর্তা রেহেনা পারভীন, অর্পিতা রানী, পল্লী চিকিৎসক রতন শেখ প্রমুখ। দিনব্যাপী এ সেবা কার্যক্রমে প্রায় শতাধিক রোগীর চিকিৎসা শেষে তাদেরকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button