স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় সাগর জুট স্পিনিং মিল কর্তৃপক্ষ অবৈধভাবে প্রধান সড়কের নিচ দিয়ে বোরিং করে পাইপ লাইন স্থাপন

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে ঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটিতে অবস্থান ব্যক্তি মালিকানাধীন পাটকল সাগর জুট স্পিনিং মিলস লিমিটেড। সেনহাটি-স্টার দুই নং গেট মোড় প্রধান পাকা রাস্তাটি উক্ত মিলের মাঝ দিয়ে প্রবাহিত। উক্ত সড়কটির পাকা সড়কের নিচ দিয়ে বোরিং করে পাইপ লাইন বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেছে এমন অভিযোগ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সেনহাটিতে অবস্থিত এ এলাকার পুরাতন ব্যক্তি মালিকানাধীন সাগর জুট স্পিনিং মিলসটি। এলাকার প্রধান সড়কের এক পাশে মিল ও পাট গুদাম। অপর দিকে গুদাম ও আমদানি-রপ্তানি জেটি। মিল সাইডের পানি নদীতে বের করে দেওয়ার জন্য এলাকার প্রধান পাকা সড়কের তল দিয়ে বোরিং করে অবৈধভাবে পাইপ লাইন বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। সরকারি রাস্তা খোঁড়ার আগে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করারও প্রয়োজন মনে করেনি মিল কর্তৃপক্ষ। মিল কর্তৃপক্ষের সাথে সুরমা বাজারের বনিক সমিতির সাধারণ সম্পাদক রূপচাঁদ কথা বললে কর্তৃপক্ষ জানান তারা দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর অনুমতি নিয়েই কাজ করেছি। এ ব্যাপারে কথা হয় দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল এর সাথে। তিনি এ প্রতিবেদককে জানান, সেনহাটি সাগর জুট স্পিনিং মিলস কর্তৃপক্ষ আমার কাছে এসেছিল। আমি তাদেরকে স্পষ্টভাবে বলেছি সরকের নিচে বোরিং করলে রাস্তা নষ্ট হয়ে যায়। রাস্তার তলদেশ আলগা ও ফাঁকা হয়ে রাস্তা দেবে যাবে। লোকজন ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অতএব রাস্তা বোরিং করে পাইপ লাইন বসানো মারাতœক অপরাধ। অতএব রাস্তা বোরিং করা যাবেনা। কেউ এ অনুমতি দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button