স্থানীয় সংবাদ
যশোর বোর্ডে এইচএসসি বাংলা ২য় পত্রে পরীক্ষায় অনুপস্থিত ১৭৮৯ বহিস্কার ১জন

যশোর ব্যুরো ঃ যশোর শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রোববার ২৯ জুন সকালে বাংলা (আবিিশ্যক) ২য় পত্র (১০২) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৯২,৩৩৭ জন পরীক্ষার্থীদের মধ্যে অংশ গ্রহন করেন ৯০,৫৪৮জন। অনুপস্থিত ছিলেন ১,৭৮৯জন। পরীক্ষা চলাকালে চুয়াডাঙ্গা জেলার দর্শনা ২৮১ কেন্দ্রে রোল ২০৯২৬০ রোল নম্বারের পরীক্ষা অসদুপায় অবলম্বের জন্য বহিস্কার করা হয়েছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন।



