যশোরে নব বধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

যশোর ব্যুরো ঃ বিয়ের একদিন পর চিহ্নিত সন্ত্রাসী লম্পট তামিম হোসেন এক নব বধুকে ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তামিম হোসেন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার লোকমান হোসেনের ছেলে। পুলিশ লম্পটকে গ্রেফতারে অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে পারেনি। রোববার ২৯ জুন সকালে শহরের বারান্দী কদমতলারর এক নব বিবাহিত গৃহবধূ (১৮) কোতয়ালি থানায় মামলাটি করেন।
মামলায় তিনি উল্লেখ করেন,দীর্ঘদিন পূর্ব হতে তামিম হোসেন নব বিবাহিত গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি গৃহবধূ তার পিতা মাতাকে জানালে তারা উক্ত যুবককে একাধিক বার এহেন কাজ করতে নিষেধ করলেও কোন কর্ণপাত না করেনা। গত ২৬ জুন যশোরের অভয়নগর উপজেলা এলাকায় জনৈক যুবকের সাথে উক্ত যুবতীর বিয়ে হয়। বিয়ের পর নব বধু তার পিতার বাড়িতে থাকা অবস্থায় গত ২৭ জুন শুক্রবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার সময় পিতার বাড়িতে থাকা অবস্থায় উক্ত লম্পট ঘরের দরজা খোলার সুযোগে কৌশলে পিছন থেকে ঝাপটে ধরে। শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। উক্ত নব বধু ডাক চিৎকার দিলে তার মা এগিয়ে আসলে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।



