স্থানীয় সংবাদ

ভারতে যাওয়ার সময় বেনাপোলে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

যশোর ব্যুরো ঃ নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুজজামান জোসেফকে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। রবিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নেত্রকোনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। আটককৃত আনোয়ারুজজামান জোসেফ (পাসপোর্ট নম্বর অ ০৭২৩৯৪৭৬) নেত্রকোনার খলিয়াজুড়ি উপজেলার খলিয়াজুড়ি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, সাবেক চেয়ারম্যান আনোয়ারুজজামান জোসেফের ভারতে যাওয়ার বিষয়ে ইমিগ্রেশনে পূর্ব থেকে তথ্য ছিল। সেই অনুযায়ী বহির্গমন বিভাগের সকল কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়। রবিবার বেলা ১১টার দিকে তার পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়।
তিনি জানান, আনোয়ারুজজামান জোসেফের বিরুদ্ধে খালিয়াজুড়ি থানা এবং নেত্রকোনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে খালিয়াজুড়ি থানার মামলা নম্বর-০৭, নেত্রকোনা থানার মামরা নম্বর ০২, খালিয়াজুড়ি থানার মামলা নম্বর ৩//৬৭ এবং নেত্রকোনা সদর থানার মামলা নম্বর ১৪ এর তিনি এজাহারভুক্ত আসামি। মামলাগুলো ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে বর্তমানে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশন থেকে আসামিকে হস্তান্তরের পর যেহেতু নেত্রকোনা থানায় তার নামে মামলা রয়েছে, সেহেতু তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button