স্থানীয় সংবাদ

খুলনার ডিসির সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি

# একটি ভুল বুঝাবুঝির অবসান চায় সাধারণ মানুষ # পুলিশ কমিশনারের
পদত্যাগ চাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্ররা পুলিশ কমিশনারের বদলে
জেলা প্রশাসকের নিকট জুলাই উৎযাপনের অনুমতি চায়

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সাথে গতকাল বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অনাকাঙ্খিত ভুলবুঝাবুঝিতে ডিসি অফিসে অবস্থান নেয় ছাত্ররা। রবিবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা ডিসির অফিসে এ অবস্থান নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান বলেন, তারা জুলাই উদয্পানের জন্য জিয়াহল প্রাঙ্গণ বরাদ্দ দেয়ার অনুমতি নিতে তারা ডিসি সাইফুল ইসলামের নিকট আসেন। তারা যথারীতি কথা বার্তা শুরু করেন। এক পর্যায়ে কিছু বিষয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এরই প্রতিবাদে তারা ডিসি অফিসের ভিতরে নীচে বসে অবস্থান নেন। পরে তারা একটি লিখিত অভিযোগ অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (রাজস্ব) মোঃ ফিরোজ শাহের নিকট দাখিল করেন। যা তারা প্রেস ব্রিফিং করেন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বৈষমবিরোধী ছাত্ররা জুলাই উদযাপনের পাশাপাশি মেলা করারও চেষ্টা করছে। যা তিনি অনুমোদন দিতে পারছেন না। তিনি আগামী ২ জুলাই জেলা আইন শৃংখলা মিটিং-এ মেলার অনুমতি হলে অনুমতি নিয়ে তা অনুমোদন দিবেন বলে ছাত্রদের জানান। কিন্তু ছাত্ররা তা মানতে নারাজ। বিষয়টি অতিসাধারণ হলেও কিছু ছাত্র ঘোলাটে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।
উল্লেখ্য ইতিপূর্বে খুলনায় মেলার নামে অবৈধ র‌্যাফেল ড্রসহ, অশ্লিল কর্মকান্ড হয়েছে যা আলেম সমাজসহ সাধারণ মানুষ ভাল ভাবে নেয়নি। তারপরও মেলাটি বিতর্কিত ফ্যাসিস্টদের দোসর এক ব্যক্তির বাণিজ্য মেলা, অথচ নাম দেওয়া হচ্ছে জুলাই উদযাপন। যেকোনো মেলা বা সমাবেশ অনুষ্ঠানের অনুমতি জেলা প্রশাসক কার্যালয় থেকে দেওয়া হয় না। এ জাতিয় অনুমতি দেওয়ার দায়িত্ব পুলিশ কমিশনার কার্যালয়ের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button