স্থানীয় সংবাদ

খুলনায়-প্রত্যাশার বাংলাদেশ: তারুণ্যের ভাবনা, তারুণ্যের ভূমিকা শীর্ষক সংলাপ

খবর বিজ্ঞপ্তি ঃ দি হাঙ্গার প্রজক্টে এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদশে এর আয়োজনে “প্রত্যাশার বাংলাদেশ তারুণ্যের ভাবনা, তারুণ্যের ভূমিকা” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয় সোমবার সকালে খুলনার সিএসএস আভা সেন্টারে । যেখানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থী, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্য, রাজনৈতিক ছাত্র সংগঠনের সদস্য, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, মাদ্রাসা শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন। এই সংলাপে চলমান সংস্কার নিয়ে কী-নোট পেপার উপস্থাপন করা হয়। ৪টি কমিশনের সংস্কার নিয়ে আলোচনা করার পর সংবাদ সম্মেলন অংশগ্রহণকারীগণ উপস্থাপন করেন। চলমান সংস্কার নিয়ে তরুণদের ভাবনা ও সুপারিশ আলোচনা করা হয়। সংলাপ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো: মাসুদুর রহমান রঞ্জু, প্রোগ্রাম কোর্ডিনেটর তুহিন আফসারী ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button