স্থানীয় সংবাদ

দৌলতপুরে মাদক বিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

# সহযোগী পালাতক আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী হিরো’র বিরুদ্ধে মামলা #
# মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অভিযান চলমান থাকবে : ওসি দৌলতপুর #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র নির্দেশনা মোতাবেক দৌলতপুর থানা এলাকায় মাদককারবারী নিয়ন্ত্রনে রাখতে দৌলতপুর থানা পুলিশ নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যহত রেখেছে। পাশাপাশি থানাধীন এলাকায় মাদক বিরোধী নিয়মিত ও বিশেষ অভিযান চলমান থাকবে বলেও আশ^াস প্রদান করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী।
ওই ধারাবাহিকতায়, সোমবার (২৯ জুন) রাতে খুলনা নগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা পূর্বপাড়া বাউন্ডারী রোডস্থ জনৈক আঃ হান্নান সাহেবের বাড়ীর গেটের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে দৌলতপুর থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন- দেয়ানা পূর্বপাড়া বাউন্ডারী রোড, জনৈক আঃ হান্নান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মৃত মোজাফ্ফর ব্যাপারী পুত্র মোঃ সোহান হোসেন (৩৩)। এসময় গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তী মতে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আসামী পাবলা তিন দোকানের মোড় এলাকার বাসিন্দা মোঃ কেসমত শেখের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী হিরো শেখ (৩৬) পালিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দেয়ানা পূর্বপাড়া বাউন্ডারী রোডস্থ জনৈক আঃ হান্নান সাহেবের বাড়ীর গেটের সামনে এক মাদক বিক্রেতা মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করছে, ওই সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরবর্তীতে ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার এসআই পরবর্তীতে এসআই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক আসামীকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করি এবং সহযোগী আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও গ্রেফতারকৃত আসমীর স্বীকারোক্তীর ভিত্তিতে পালাতক আসামীর বিরুদ্ধে মামলা করি।
এ ব্যাপারে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, থানাধীন এলাকায় নিয়মিত মাদব বিরোধী অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান চলছে এবং চলমান থাকবে। রবিবার রাতে মাদক বিরোধী অভিযানে পৃথক দুই মামলা দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। পালাতক আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী হিরো গ্রেফতারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button