স্থানীয় সংবাদ

যশোর অভয়নগর উপজেলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোর অভয়নগর উপজেলা এলাকায় বজ্রপাতে ফশিয়ার রহমান (৭৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বনগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফশিয়ার রহমান ওই গ্রামের মোসলেম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর ফশিয়ার রহমান বাড়ির পেছনের বিলে নিজের জমিতে কাজ করছিলেন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ নিতে গিয়ে তাকে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার শরীরে বজ্রপাতে ঝলসে যাওয়ার চিহ্ন ছিল। পরে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button