স্থানীয় সংবাদ

খুলনা বিএনপির মাসব্যাপী কর্মসূচি গ্রহন

# জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে #

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ব্যাপক পরিসরে পালন করবে খুলনা মহানগর বিএনপি। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার (৩০ জুন) বিএনপির মিডিয়া সেল প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজয় মিছিল, মৌন মিছিল, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্টসহ ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণ করবে বিএনপি। মাসব্যাপী কর্মসুচির মধ্যে উল্লেখযোগ্য ৩০ জুন রাতে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ জিয়া হল চত্বর (শিববাড়ীর মোড়), ৩ জুলাই ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচী খুলনা প্রেসক্লাব মিলনায়তনে, ০৬ জুলাই যুবদলের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা সিএন্ডবি কলোনী মাঠে, ১১ জুলাই জাসাসের উদ্দোগে সাংস্কৃতিক অনুষ্ঠান জিয়া হল চত্বর (শিববাড়ীর মোড়), ১৮ জুলাই ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল, মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ, ২০ জুলাই কৃষকদল ও আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান (বৃক্ষ রোপন), ২২ জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের আন্দোলনে নারীদের অবদান শীর্ষক সেমিনার। ২৭ জুলাই গ্রাফিতি আঁকন- ছাত্রদলের উদোগে। ৩১ জুলাই জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আলোচনা সভা ও মার্চ ফর জাস্টিস। ০২ আগষ্ট পথ নাটক- জাসাস-এর উদ্যোগে। ০৬ আগষ্ট বিএনপি উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button