স্থানীয় সংবাদ

মোংলায় মাদক ব্যবসায়ী তিশার বাড়ি থেকে চীনা নাগরিকের মোবাইল উদ্বার : ছিনতাইকারী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলা পৌর শহরের রাজ্জাক সড়কের এক নারী মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে মোংলা থানা পুলিশ চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইল উদ্বার করে । চীনা নাগরিকের মোবাইল ছিনতাই হওয়ার অভিযোগের ৬ ঘন্টার মধ্যে মোংলা থানা পুলিশ ছিনতাইকারীকে আটক সহ মোবাইল ফোনটি উদ্বার করতে সক্ষম হয় । বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন । আটককৃত ছিনতাইকারী হলো পৌর শহরের কেওড়াতলার এলাকার আনোয়ারের ছেলে আরমান (১৭)। পুলিশ জানায়, চীনা নাগরিকের মোবাইল ছিনতাই এর অভিযোগ পেয়ে মোবাইলটির খোঁজে অভিযানে নামে মোংলা থানা পুলিশ। ছিনতাইকারী আরমানকে ৬ ঘন্টার মধ্যে কৌশলে আটকের পর তার দেয়া তথ্য মতে মাদক ব্যাবসায়ী তিশার বাড়ি থেকে মোবাইল টি উদ্বার করা হয় । এ সময় তিশা বাড়িতে ছিলো না। ছিনতাইকারী আরমান একজন মাদকসেবী বলে জানা যায়। মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইল টি রাজ্জাক সড়কের তিশার বাড়ি থেকে উদ্বার করা হয়েছে। এ ঘটনায় আরমান নামে একজনকে আটক করা হয়। যেহেতু বিষয়টি চীনা নাগরিক সংক্রান্ত তাই এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানায় থানার এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button