স্থানীয় সংবাদ

নিজ মেয়েদেরকে হত্যার পরিকল্পনায় ডা: পিতা!

স্টাফ রিপোর্টার : খুলনা মেডিকেল অ্যাসোসিয়েশন (বি এম এ) এর সাবেক সভাপতি ডা: বাহার। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার আমলে খুলনার চিকিৎসা বিভাগে একচ্ছত্র অধিপত্য বিস্তার করেছেন । শেখ পরিবারের সাথে দারুন সখ্যতা থাকায় যখন যা চেয়েছেন, তখনই তাই পেয়েছেন। তবে ৫ ই আগস্ট গণঅভ্যুত্থানের পর ডাক্তার বাহার কিছুটা গা ঢাকা দেন। ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা পাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর টার্গেটে ছিলেন তিনি। ৫ ই আগস্ট গণঅভ্যুত্থানের পূর্বে, তার বিরুদ্ধে ছাত্রজনতার উপর নানা অত্যাচার ও হামলার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। সে সময় তাকে পাওয়া যায়নি।
তবে শুধু খুলনাবাসী নয়। সম্প্রতি তার বিরুদ্ধে নিজ মেয়ে শেখ তাসনুভা আলম ও শেখ তামান্না আলমকে হত্যার পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে । পৃথক ঘটনাকে কেন্দ্র করে ডাক্তার বাহার বেশ কয়েকবার হত্যার হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন তার দুই মেয়ে। বাবার ও তার রক্ষিতা হেনা রানী ভৌমিক এর বিরুদ্ধে, খুলনা সোনাডাঙ্গা থানায় পৃথক সাধারণ ডায়েরি দায়ের করেছেন তারা। জিডি নং-১৪০২ ও ১৫৬৭ তারিখ যথাক্রমে ১৮ ডিসেম্বর ও ২০ ডিসেম্বর ২০২৪ ইং।
ঘটনার এখানেই শেষ নয়। অজ্ঞাত কারণে ডাঃ শেখ বাহারুল আলম ও তার রক্ষিতা হেনা রানী ভৌমিকের মাস্টার প্লান অনুযায়ী তারা এপিসি ফর্মাসিউটিক্যালস লিঃ এর বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর শেখ তামান্না আলম (ডা: বাহারের বড় মেয়ে) কে অপসারনর উদ্দেশ্যে পদ ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে হুমকি ধামকী ও জীবন নাশের হুমকি প্রদান করে আসছে। এছাড়াও জানা যায় ডা: শেখ বাহারুল আলম কোম্পানীর ১০ হাজার শেয়ার অবৈধভাবে তার রক্ষিতা হেনা রানী ভৌমিকের নামে স্থাানান্তর করায় ঘটনার সূত্রপাত ঘটে। খবর নিয়ে জানা যায় এপিসি ফার্মাসির্টিক্যাল লিঃ এর সামান্য বেতনের কর্মচারী ছিলেন হেনা রানী ভৌমিক। ডা: বাহারের স্বেচ্ছাচারিতার কারণে আজ সে কর্মচারী থেকে কোম্পানীর একজন পরিচালক বনে যায়। জানা যায়, এপিসি ফার্মাসিটিক্যাল লিঃ এর শেয়ার হোল্ডার ছিলেন ডাঃ বাহার ও তার ২ কন্যা শেখ তামান্না আলম ও ডা: শেখ তাসনুভা আলম। সম্পূর্ণ কোম্পানীটি হেনা রানী ভৌমিক ও তার স্বামী চিত্তরঞ্জন সেন গ্রাস করার পরিকল্পনায় ডা: বাহারের সাথে চিত্তরঞ্জন সেনের স্ত্রী হেনা রানী ভৌমিকের দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এ বিষয়ে শেখ তামান্না আলমের সাথে কথা বলে জানা যায় ডা: বাহার, চিত্তরঞ্জন সেন ও হেনা রানী ভৌমিকের বিভিন্ন হুমকীর কারনে তিনি গত ৮ মে ২০২৫ তারিখে আদালতে একটি ১০৭ ধারার অভিযোগ দায়ের করেছেন। যার নং এম পি ১৬৪/২৫। শেখ তামান্না আলম জানান বর্তমানে তিনি ও তার বোন ডা: তাসনুভা আলম এবং তাদের উভয়ের ০২ টি শিশু কন্যা সন্তান সার্বক্ষনিক আতংকে দিন কাটাচ্ছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button