স্থানীয় সংবাদ

ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন কেসিসি শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার ঃ‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা বুধবার সকালে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার। ইউনিসেফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা ওয়াসা যৌথভাবে নগরীর বাস্তুহারা ও রূপসা চরে বসবাসরত নি¤œ আয়ের পরিবারের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা আধুনিকায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ত পানি অনুপ্রবেশের কারণে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় গ্রামীণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে শহরে চলে আসছে। এই অভিবাসীদের অনেকেই বিভিন্ন বস্তিতে বসতি স্থাপন করছে, যেখানে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং শিার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি সীমিত। ফলে এখানের বাসিন্দারা- বিশেষ করে মহিলা ও শিশুরা পানিবাহিত রোগের পাশাপাশি ত্বকের সংক্রমণ, শ্বাসকষ্ট এবং প্রজনন ব্যাধিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলায় নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে পানীয় জল, স্যানিটেশন এবং হাইজিন পরিষেবাগুলি আধুনিকায়ন করাই এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: হুসাইন শওকত এবং ইউনিসেফ-এর চীফ অব ওয়াশ পিটার মায়েস। অন্যান্যের মধ্যে খুলনা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহমেদ, ইউনিসেফ-এর খুলনা বিভাগীয় প্রধান মো: কাওসার হোসেন, ওয়াশ অফিসার মো: মনিরুল আলম, ডা. ফারিয়া ফাহিম বাধন, মো: আশফাকুর রহমান, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, আর্কিটেক্ট রেজবিনা খানম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, ৯ ও ২২নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এফ এম ফয়সাল ও প্রণব কুমার ঘোষসহ সংশ্লিস্ট এনজিও প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রকল্প বিবরণী তুলে ধরেন ইউনিসেফ-এর ওয়াশ স্পেশালিস্ট মো: শফিকুল আলম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button