স্থানীয় সংবাদ
নগরীতে ৩ টি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৭ মে দুপুরে জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে ৩ টি মামলায় ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৪০ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী মোস্তফা জাহিদকে গ্রেফতার করেছে। সে খালিশপুর চরেরহাটের বাসিন্দা মৃতঃ শেখ নুরুল ইসলাম খোকার ছেলে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলাগুলো হলোঃ ৩১৩সি/২০১৬(কোতোয়ালী), দায়রা মামলা নং-১১১/২০১৭, ধারা-১৮৮১ সালের এন আই এ্যাক্ট-১৩৮ বর্নিত মামলা। ৩১৪সি/২০১৬(কোতোয়ালী), দায়রা মামলা নং-১১২/২০১৭, ধারা-১৮৮১ সালের এন আই এ্যাক্ট-১৩৮ বর্নিত মামলা। ৩৮০সি/২০১৫(কোতোয়ালী), দায়রা মামলা নং-৭১১/২০১৬, ধারা-১৮৮১ সালের এন আই এ্যাক্ট-১৩৮ বর্নিত মামলা।


