স্থানীয় সংবাদ

শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৩টি পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে

# দীর্ঘ ২০ বছর পর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী-১৭ জুলাই #
# ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৯১৯) ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৭ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিশ বছর পর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি ইতোমধ্যে তার সকল কার্যক্রম সম্পন্ন করেছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিক মোঃ সাইফুল্লাহ তারেক জানিয়েছেন, খুলনা খানজাহান আলী থানাধিন শ্যামগঞ্জ শিরোমনি শিল্পাঞ্চলের, শিরোমনি সারগুদাম ঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। ইউনিয়নের মোট ৭টি পদের মধ্যে ইতো মধ্যে ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৩টি পদে সরাসরি গোপন ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে এ লক্ষে নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে ৭ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সভাপতি পদে শামিম হোসেন প্রতিক পেয়েছেন চেয়ার, ফিরোজ মোড়লের প্রতিক বাঘ ও হোসাইন উদ্দিন ফয়সালের প্রতিক হরিণ, সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম পেয়েছে সিংহ প্রতিক, মোঃ ইসমাইল মোড়ল পেয়েছে দোয়াত প্রতিক, সাকিব শেখের প্রতিক কলম, এবং কোষাধক্ষ পদে মোঃ শামসুর রহমানের প্রতিক টুপি, মোঃ রাব্বি হোসেন পেয়েছে আনারস ও রকিবুল ইসলাম লড়ছে বই প্রতিক নিয়ে। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলো সহ-সভাপতি পদে মোঃ রাসেল গাজী, সহ-সাধারন সম্পাদক পদে মোঃ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বিয়াজুল হাওলাদার, প্রচার সম্পাদক পদে শেখ রাজা রহমান। ইউনিয়নের মোট ৯৪ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করে আগামী ৩ বছরের জন্য নেতা নির্বাচিত করবেন। র্দীর্ঘ ২০ বছর পর ভোট অনুষ্ঠিত হওয়ায় ইউনিয়নের সদস্যদের মাঝে উৎসাহের আমেজ বিরাজ করতে দেখা গেছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন দায়িত্ব পালন করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button