স্থানীয় সংবাদ

মণিরামপুরে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ
মণিরামপুরে যাত্রীবাহী বাসের চাপায় আবু তাহের (২৩) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জালঝাড়া চালকিডাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় মণিরামপুর উপজেলার জালঝাড়া চালকিডাঙ্গা নামক স্থানে যশোর হইতে চুকনগরগামী যাত্রীবাহী বাস যার রেজিস্ট্রেশন নাম্বার চট্টমেট্র জ-১১-১৪১১ একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল চালক আবু তাহের (২৩) গুরুত্বর আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button